ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২৪ জানুয়ারি ২০২৪
শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ঐ অটোরিকশা চালক।

বুধবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের আনসার তালুকদার এবং তার স্ত্রী ফরিদা খাতুন। আহত অটোরিকশা চালকের পরিচয় জানা যায়নি।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের লিডার খোরশেদ আলম জানান, সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়কে একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী ও চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আনসার তালুকদার এবং তার স্ত্রী ফরিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!