নিহত ফারুক হোসেন উপজেলার সংগলশী ইউনিয়নের চেয়ারম্যানপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আহত মানিকুল ইসলাম একই এলাকার লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ফারুক হোসেন ও মানিকুল ইসলাম কুন্দুপুকুর ইউনিয়নের পুলহাট বাজার থেকে মোটরসাইকেলে টেক্সাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। আর মানিকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
.png)
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।