ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন চালক-হেলপার

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫১, ৬ জানুয়ারি ২০২৪
দুই ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন চালক-হেলপার
ছবি: সংগৃহীত

নাটোরের আহমেদপুরে বালুভর্তি ট্রাকে পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার বাসিন্দা ট্রাকচালক শাহীন হোসেন এবং হেলপার জসিম।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এএনএম মাসুদ জানান, রাজশাহী থেকে বালুভর্তি একটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিল। এ সময় নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর এলাকায় সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক ও হেলপার।

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!