ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ৮ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২২ জানুয়ারি ২০২৪
জয়পুরহাটে ৮ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে ৮ হাজার দুস্থ অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার পৌরসভার আবুল কাশেম ময়দানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে খুশি গরিব অসহায় ও শীতার্ত মানুষজন।

পৌরমেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। 

আরো উপস্থিত ছিলেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!