ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে তিন ইটভাটাকে জরিমানা ৪ লাখ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ২২ জানুয়ারি ২০২৪
নীলফামারীতে তিন ইটভাটাকে জরিমানা ৪ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীতে অভিযান চালিয়ে তিন ইটভাটাকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদফতর ও সৈয়দপুর উপজেলা প্রশাসন। রোববার সৈয়দপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ জরিমানা করেন।

জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর নামক এলাকার আইসঢাল মৌজায় অবস্থিত মোছা. নারজুমেরা খাতুনের মালিকানাধীন মেসার্স এ বি এল ব্রিকস এবং কুজিপুকুর মৌজায় অবস্থিত মো. আব্দুর রাজ্জাকের মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস ও মো. জাহিদ সরকারের মালিকানাধীন মেসার্স ইউ বি এল ব্রিকস। এ সময় তিনটি ইটভাটার মালিককে অনুমোদনবিহীন কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সৈয়দপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে তিন ইটভাটাকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

নীলফামারী জেলা পরিবেশ অধিদফতর, সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, অনুমোদন ব্যতীত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয়।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!