ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২০ জানুয়ারি ২০২৪
রাজবাড়ীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা যায়, দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট বাজার, অন্তরমোড় ও উড়াকান্দা বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসিসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় বরাট বাজারের মেসার্স মোল্লা মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে উড়াকান্দা বাজারের আলম স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!