ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে ৪ ডাকাত গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২০ জানুয়ারি ২০২৪
ঠাকুরগাঁওয়ে ৪ ডাকাত গ্রেফতার
গ্রেফতার- প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে সাড়ে ৪টার দিকে নিজ কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। 

গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের মোহাম্মদ রাজুর ছেলে হারুন ইসলাম (২০), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আনারুল (২৭), হরিনারায়নপুর গোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০) এবং আরজি পস্তমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪)। 

Advertisement

পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠক জানান, শনিবার ভোরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ওপর কলাগাছ ফেলে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে ডাকাত সদস্যরা। এ খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল চার ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!