ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুলছড়িতে শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত ছাত্রদল নেতা বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ২০ জানুয়ারি ২০২৪
ফুলছড়িতে শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত ছাত্রদল নেতা বহিষ্কার
ছাত্রদল নেতা আলমাস হোসাইন -ফাইল ফটো

গাইবান্ধার ফুলছড়িতে ছাত্রদলের উপজেলা শাখার আহ্বায়ক আলমাস হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

শুক্রবার গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক রিফাত সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম এবং সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কার আদেশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কারের বিষয় নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইনকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

তারেকুজ্জামান তারেক আরো বলেন, আলমাস হোসাইনের বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!