ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ছাত্রদলের ৫ নেতা-কর্মী আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ১ জানুয়ারি ২০২৪
সিলেটে ছাত্রদলের ৫ নেতা-কর্মী আটক
ফাইল ফটো

সিলেটে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার নগরীর জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলের কর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।

Advertisement

ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে তাদের আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!