ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ১৯ জানুয়ারি ২০২৪
বরগুনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে সমাহিত
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলীতে বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ (৭৩) মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা। আ. রশিদ হাওলাদারের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে তালতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপার উপস্থিতিতে থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। 

Advertisement

এ সময় বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়াসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!