ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৫, ১৬ ডিসেম্বর ২০২৩
লালমোহনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
লালমোহনে বীর মুক্তিযোদ্ধাকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।ছবি: ডেইলি বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে ভোলার লালমোহনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪৯ জন জীবিত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের ৯৯ জন সদস্যকে এ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টি, সাবেক ডেপুটি কমান্ডার শাহজাহান মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

Advertisement


 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!