ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয় মেজবানি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ১৯ ডিসেম্বর ২০২৩
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিজয় মেজবানি
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ‘১২তম বিজয় মেজবানি’। ছবি: ডেইলি বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ‘১২তম বিজয় মেজবানি’ অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই মেজবানির আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী এ. জেড আসিফ ইকবাল খান।

মঙ্গলবার দুপুরে ইটনা উপজেলা সদর ইউপির বাজারহাটি গ্রামে অনুষ্ঠিত মেজবানিতে অংশ নেন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজে সবজি, পোলাও, ঢাকি মাছের ভর্তা, মাছ, মাংস, ডাল, দধি, মিষ্টান্নসহ বিভিন্ন ধরণের খাবার পরিবেশন করা হয়।

Advertisement

এ সময় মুক্তিযুদ্ধের গৌরবময় ঘটনার স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা হাজী ঈসমাঈল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো প্রমুখ।

জানা যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্র প্রবাসী এ. জেড আসলাম ইকবাল খান নিজ উদ্যোগে প্রতি বছর বিজয় দিবসের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে  ১১ বছর ধরে ‘বিজয় মেজবানি’ আয়োজন করে আসছেন।

এ. জেড আসিফ ইকবাল খান কাকন বলেন, দেহ প্রবাসে থাকলেও মনটা আমার সবসময় দেশেই থাকে। বীর মুক্তিযোদ্ধাদের কাছে আমরা চিরঋণী। তাদের জন্য কিছু করতে পারলে মনে শান্তি পাই। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!