বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুজাইল এলাকায় অভিযান চালিয়ে শাকিল চালকল মালিককে ১৫ হাজার টাকা ও শাকিলা চালকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন রাণীনগরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান।
তিনি জানান, ধান-চালের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল রাখতে অবৈধ মজুদদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কুজাইল এলাকায় অভিযানে ধান-চাল ক্রয়ের রশিদ না থাকায় শাকিল চালকল মালিককে ১৫ হাজার টাকা ও শাকিলা চালকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
অভিযানের সময় রাণীনগর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন ও রাণীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।