বুধবার দুপুরে নগরের কোতোয়ালি থানার আসকারদীঘির পশ্চিম পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজারের মহেশখালী এলাকার আদেশ বড়ুয়া ও একই এলাকার রিপু বড়ুয়া।
বনবিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত কচ্ছপগুলো ‘সুন্দি’ প্রজাতির। স্থানীয়ভাবে এগুলো ‘চিতা কাছিম’ নামে পরিচিত।
.png)
বনপ্রাণী বিভাগ চট্টগ্রামের সদর রেঞ্জার মোহাম্মদ ইসমাইল বলেন, আমাদের কাছে তথ্য ছিল- ঐ এলাকায় নিয়মিত কচ্ছপ বিক্রি করে একটি চক্র। মঙ্গলবার ক্রেতা সেজে বনবিভাগের দুইজন কচ্ছপ কিনতে যান। চক্রের একজন সদস্য বুধবার কচ্ছপ সরবরাহ করা যাবে বলে জানান। পরে বুধবার সেখানে গেলে তারা কচ্ছপগুলো সরবরাহ করেন। এ সময় চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
তিনি আরো বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে যেকোনো প্রজাতির কচ্ছপ ধরা, মারা ও কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। কচ্ছপগুলো নিরাপদ পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।