মিসাইল পরীক্ষা করা হলে প্রবল শব্দ ও আলো দেখা যাবে, তাতে ডিম পাড়ায় ব্যাঘাত ঘটতে পারে। ওই প্রজাতির কচ্ছপের নাম অলিভ রিডলে সি টার্টল। এরা এই সময় খাবারের সন্ধান করে এই দ্বীপে। অন্তত ৫ লাখ কচ্ছপ ঘোরাফেরা করে সেখানে। যে সব ডিম পড়ে থাকে, সেগুলি উর্বর করে মাটি। সম্প্রতি ওড়িশার মুখ্যসচিব পি কে জেনার নেতৃত্বে এক বিশেষ কমিটির বৈঠকে ওই হুইলার দ্বীপ নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিআরডিও একজন আধিকারিককে নির্দিষ্ট করে দেবেন যিনি বন দফতরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। এছাড়া ওই দ্বীপে যাতে কেউ কচ্ছপদের বিরক্ত করতে না পারে, তার জন্য বিশেষ পাহারা দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। সমুদ্রের পাড়ে টহল দেওয়ার জন্য নিযুক্ত করা হচ্ছে ১০ পুলিশকর্মীকে। এছাড়া সেনাবাহিনী ও কোস্ট গার্ড নজর রাখবে যাতে মৎস্যজীবীরা ও দ্বীপে গিয়ে কচ্ছপদের বিরক্ত না করেন।
.png)