রোববার বিকেলে মনপুরার পঁচা কোড়ালিয়া বিট সংলগ্ন ভাসন ভাঙা বালুচর থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। এরপর সেটিকে দখিনা হাওয়া সি-বিচ সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
পঁচা কোড়ালিয়ার বিট কর্মকর্তা মো. আব্বাস আলী জানান, ভাসন ভাঙা বালুচরে কচ্ছপটি আটকা পড়ে। জেলেরা তা দেখে বন বিভাগকে অবগত করে। পরে বন বিভাগের কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেন।
.png)
মনপুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, কচ্ছপটি বিরল প্রজাতির। ওজন ৬০ কেজি। বিশালাকৃতির এ কচ্ছপ বর্তমানে সচারাচর দেখা যায় না।