অভিযানকালে বিভিন্ন ইটভাটার ৭টি গাইড ওয়াল, ১০টি বালুর গদি, ১৬টি বাঁশের পাইলিংসহ ৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩টি বাল্কহেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।
.png)
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, ধলেশ্বরী নদীর দুই পাশে গড়ে উঠা ইটভাটার গাইড ওয়াল ও বাঁশের পাইলিং নির্মাণের মাধ্যমে নদী দখল করা হয়েছিল। বুধবার অভিযানে ইটভাটার গাইড ওয়াল, বাঁশের পাইলিং, বালুর গদিসহ ৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।