বুধবার মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘটনাস্থলে গণমাধ্যমের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
এসপি মুশফিকুর রহমান বলেন, সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাট থেকে দেড়শ ফুট দূরে নোঙর করা অবস্থায় ছোট-বড় ৯টি যানবাহন নিয়ে রজনীগন্ধা ফেরিটি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে ফেরিটি পাড়ে ভিড়তে পারেনি। ফেরি থেকে এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড শব্দে হয়ে ফেরির নিচের কোনো একটি অংশ ফেটে পানি প্রবেশ করে ৩০-৩৫ মিনিটের মধ্যে ফেরিটি ডুবে যায়। এখন পর্যন্ত ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন।
এদিকে ফেরিডুবির ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি।
নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল জানান, ঘটনার পর পরই বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর দল উদ্ধার তৎপরতায় অংশ নেয়। দৌলতদিয়া থেকে উদ্ধারকারী জাহাজ হামজা এসে কাজ শুরু করে। এছাড়া উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে ও রুস্তম মাওয়া থেকে রওনা হয়েছে। এগুলো ঘাটে এলেই ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা হবে।
মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাট থেকে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে রজনীগন্ধা ফেরি। তবে ঘন কুয়াশার কারণে পাড়ে ভিড়তে না পেরে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে নোঙর করে। এ অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে ফেরিটি ডুবে যায়।