ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়ায় ফেরি ডুবি, ১০ জনকে জীবিত উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮, ১৭ জানুয়ারি ২০২৪
পাটুরিয়ায় ফেরি ডুবি, ১০ জনকে জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহন নিয়ে নোঙর করা ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

বুধবার সকাল ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরিটি ডুবে যায়।

মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

Advertisement

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত আড়াইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। বুধবার সকালে নৌ চলাচল চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক নিখোঁজ আছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!