বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র ট্রাফিক বিভাগের পরিচালক জয়নাল আবেদিন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক তথ্য মতে, বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়। এতে কোনো যাত্রীবাহী পরিবহন ছিল না। তবে নয়টি পণ্যবাহী পরিবহন ফেরির সঙ্গে পানিতে ডুবে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। ফেরিটি উদ্ধারে হামজা দৌলতদিয়া থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। একই সঙ্গে মাওয়া ঘাট থেকে রুস্তমও যাত্রা শুরু করেছে।
.png)
জয়নাল আবেদিন জানান, বিআইডাব্লিউডিএ এবং বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ঘটনাস্থলে যাচ্ছেন।
বুধবার সকাল সাড়ে আটটার দিকে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা-৭ নামে ইউটিলিটি টাইপ (ছোট) ফেরিটি ডুবে যায়। সেটিতে ছোট-বড় মিলিয়ে অন্তত নয়টি ট্রাক ছিল।