ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তজুমদ্দিনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ১৭ জানুয়ারি ২০২৪
তজুমদ্দিনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়

ভোলার তজুমদ্দিনে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি মাছ ধরা নৌকা উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় সাত জেলেকে। আটককৃত জেলেদের মধ্যে পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল-আমিন। তিনি জানান, মঙ্গলবার বিকালে তজুমদ্দিন থানা পুলিশের সহযোগিতায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ জাল উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। এ সময় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত একইদিন রাতে শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানের সময় একটি নৌকা ও সাত জেলেকে আটক করা হয়।

Advertisement

তিনি আরো জানান, আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বাকি পাঁচ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া জব্দকৃত মাছ ধরা নৌকাটি হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!