ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বলেশ্বর নদ থেকে ৪ হাজার মিটার জাল উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:০২, ১৪ অক্টোবর ২০২৩
বলেশ্বর নদ থেকে ৪ হাজার মিটার জাল উদ্ধার
বলেশ্বর নদ। ফাইল ফটো

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে কোস্টগার্ড অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ জাল ও ৮ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউপির হাড়িটানা, রুহিতা সংলগ্ন বলেশ্বর নদ থেকে উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ. এম. এম হারুন-অর-রশীদ বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ। এর ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে পাতা জাল উদ্ধার করা হয়। ওই জালে ধরা ৮ কেজি ইলিশ পাওয়া যায়।

Advertisement

তিনি আরো বলেন, উদ্ধারকৃত জালের বর্তমান বাজার মূল্য ১ লাখ  ৮০  হাজার টাকা। মাছগুলো এতিমখানা বিতরণ করা হয় এবং উদ্ধারকৃত জালগুলো পুড়ে ধংস করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!