ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালতলীতে কারেন্ট জাল উদ্ধার

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
তালতলীতে কারেন্ট জাল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলীতে উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জালসহ ৭২ হাজার ৫০০ টাকার অবৈধ জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ।

শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত পায়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জাল উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবারের এ অভিযানে ২২টি কারেন্ট জাল, দুইটি বুরল জাল, একটি পাই জাল ও একটি চরগড়া জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

Advertisement

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!