ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় দম্পতির ৫ বছরের জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১৬ জানুয়ারি ২০২৪
মাদক মামলায় দম্পতির ৫ বছরের জেল
ফাইল ছবি

চট্টগ্রামে মাদক মামলায় এক দম্পতিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের লম্বাবিল এলাকার আব্দুর ছমতের ছেলে আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগম।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ঐ দম্পতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানার মেরিনার্স সড়ক থেকে এক হাজার ৯০০ ইয়াবাসহ আবুল মঞ্জুর ও নুর জাহান বেগমকে গ্রেফতার করে পুলিশ। ঐ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। মামলাটির তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ১ মার্চ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!