ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ১৫ জানুয়ারি ২০২৪
হবিগঞ্জে ঐতিহ্যবাহী মাছের মেলা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে। সোমবার সকালে পইল নতুন বাজার মাঠে এ মেলা বসে। 

প্রতি বছর পৌষ সংক্রান্তিতে পইল নতুন বাজার মাঠে এ মেলার আয়োজন করা হয়। ফলে উৎসবের আমেজ বিরাজ করছে পইলসহ আশপাশের গ্রামে।

জানা যায়, মেলায় অল্প দাম থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত মাছ বিক্রি হয়ে থকে। বিশালাকৃতির বাঘাই, বোয়াল, চিতল, রুই, কাতল, কার্প, কালী বাউশ, ঘাসকার্প, শোল, গজার ইত্যাদি মাছ মেলায় স্থান পেয়েছে। এছাড়া পুটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা ইত্যাদি মাছও আছে। মাছের পাশাপাশি মেলায় বিভিন্ন কৃষিজাত পণ্যের সমাগমও ঘটে।

পইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ জানান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের জন্মভূমি পইল গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে দুইশ বছরের বেশি সময় ধরে এ মাছ মেলার আয়োজন করা হচ্ছে।  

প্রসঙ্গত, গত বছর মাছের মেলায় ৩০ কেজি ওজনের একটি রুই মাছ উঠলে ক্রেতারা ভিড় জমান। মাছটি বিক্রি হয়েছিল ৫০ হাজার টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!