শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুফিজুল ইসলাম টেকনাফের হ্নীলার রশিদ আহমদের ছেলে।
আহতরা হলেন- নিহতের স্ত্রী মর্জিনা আক্তার, উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার ফরিদ মিয়ার ছেলে সাব্বির আহমেদ, টেকনাফের হ্নীলার লেদা মৌলভীপাড়ার আবু বক্করের মেয়ে সিএনজি যাত্রী জান্নাতুল ফেরদৌস, একই এলাকার আহমেদ হোসেনের মেয়ে আজিজা ও তার ৭ বছরের এক শিশু এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর নুরুল হকের ছেলে হামিদ হোছন।
.png)
উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে একটি মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন সাতজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।