শনিবার সকালে পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার রাতে পাকুন্দিয়া উপজেলার চরখামা গ্রাম থেকে চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরখামা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে আমিনুল ইসলাম, আসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন, আবিদ উদ্দিনের ছেলে সাদেক এবং ইউসুফ আলীর ছেলে সোহাগ।
.png)
জানা যায়, গোপন সংবাদের ভিত্তেতে শুক্রবার রাতে চরখামা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়ার খেলার সরঞ্জামাদি, নগদ টাকাসহ চারজনকে গ্রেফতার করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।