নিহত মুজিবুর রহমান উপজেলার বাশকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোল্লাকান্দি এলাকার মৌলভি সরাফ উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই কলেজ শিক্ষক শিপন মোল্লা জানান, সকালে মুজিবুর রহমান শিবচর বাজার থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশা থেকে পড়ে যান। সে সময় পেছন থেকে আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দুপুর ২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
.png)
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য আসেনি। তারপরও আমি খোঁজ নিচ্ছি।