ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাথরঘাটায় হরিণের মাংসসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৪৭, ১১ জানুয়ারি ২০২৪
পাথরঘাটায় হরিণের মাংসসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২ কেজি হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে বন বিভাগ।  

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউপির রুহিতা হাজিরখাল চৌরাস্তা থেকে একটি ব্যাগসহ মো. ইউনুস নামে একজনকে আটক করে বনবিভাগ। আটক ইউনুস পাথরঘাটা সদর ইউপির টেংরা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

সন্ধা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা উপজেলা বনবিভাগের কার্যালয়ে আদালতের নির্দেশে হরিণের মাংস মাটি চাপা দেয়া হয়।

Advertisement

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উদ্ধার হওয়া হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল মাংস ও মাথা মাটি চাপার নির্দেশ দেন এবং আটককৃতকে জেল হাজতে প্রেরণ করেন। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!