ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উজিরপুরে ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত

বরিশাল
প্রকাশিত: ২০:৫২, ১১ জানুয়ারি ২০২৪
উজিরপুরে ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের উজিরপুরে ট্রলিচাপায় নুসরাত আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কের ওপরেই ইটবোঝাই ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সাকরাল এলাকার কালু হাওলাদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত উজিরপুরের পরমানন্দ সাহা এলাকার বাসিন্দা সোহরাব হাওলাদারের মেয়ে ও সাকরলাম এলাকার আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীরা জানান, নুসরাত স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশে রওনা দেয়। সাকরাল এলাকার কালু হাওলাদারের বাড়ির সামনে পৌঁছালে বেপরোয়া গতির ইটবোঝাই ট্রলিটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

উজিরপুর মডেল থানার ওসি জাফর আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ স্থানীয়দের শান্ত করা হয়। পাশাপাশি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় ট্রলির আগুন নিভিয়ে ফেলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!