বুধবার দুপুরে কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমশেদ মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনন্দ বাজারের পোল্ট্রি ফিড ব্যবসায়ী এবং তিলককান্তা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, দুপুরে জমশেদ মিয়া নিজ হ্যাচারির মাছ টমটম দিয়ে কটিয়াদীর মৎস্য আড়তে নিয়ে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধ্যপাড়া এলাকায় মাছবাহী টমটম ও ওষুধ কোম্পানির গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই জমশেদ মিয়া নিহত হন। আহত হন টমটমচালক চান্দু মিয়া। তাকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.png)
কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।