ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ১০ জানুয়ারি ২০২৪
বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ফটো

নেত্রকোণার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নোয়াপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড় করিয়ে বালু লোডিং করছিল একটি ট্রাক। এ সময় একটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় বালুবাহী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

Advertisement

এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই ছানোয়ার মিয়া জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহালের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!