ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাঙ্গায় দুই বাড়িতে ডাকাতি, ২৩ ভরি স্বর্ণসহ ১১ লাখ টাকা লুট

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ১১ জানুয়ারি ২০২৪
ভাঙ্গায় দুই বাড়িতে ডাকাতি, ২৩ ভরি স্বর্ণসহ ১১ লাখ টাকা লুট
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসী ও স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। বাড়ির লোকজনদের জিম্মি করে ডাকাতদল ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও ১১ লাখ টাকাসহ মোবাইল লুট করেছে ডাকাতরা।

জানা যায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামে মালদ্বীপ প্রবাসী বাবুল শেখের বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় ডাকাতরা বিল্ডিং ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। এরপর নগদ ১০ লাখ টাকা সমপরিমাণের ইউএস ডলার, ২০ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল লুট করে।

বাবুল শেখ জানান, আমি ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ একদল মুখোশধারী ডাকাত আমার মুখের ওপর টর্চের লাইট মারে। আমি মনে করেছিলাম আমার সামনে আজরাইল এসেছে আমার জান কবজ করতে। আমি তখন দোয়া পাঠ করতে থাকি। পরে আমার স্ত্রী টের পেয়ে ঘুম থেকে দাঁড়িয়ে যায়। তখন ডাকাতরা তাকে শাবল দিয়ে আঘাত করে চাবি নিয়ে নেয়। এরপর তারা লোহার আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ টাকা সমপরিমাণের ইউএস ডলার ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পাশের রুমে আমার ছোট ভাইয়ের বউ মোবাইলে গ্রামবাসীকে জানালে তারা এসে ডাকাতদের ধাওয়া করে।

Advertisement

বাবুল শেখ আরো জানান, তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর তিনি একাধিকবার পুলিশকে বিষয়টি জানালেও কেউ ঘটনাস্থলে যায়নি।

অপরদিকে, রাত ১টার দিকে চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামে স্কুল শিক্ষক শহিদুল ইসলাম শহীদ মাস্টারের বাড়িতে ডাকাতি হয়।

জানা গেছে, একদল মুখোশধারী ডাকাত প্রথমে ঘরের লোহার গেট ভেঙে ও পরে ঘরের কাঠের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। তারা আমাদের হাত-পা বেঁধে নগদ এক লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এ ঘটনায় অবশ্য তিনি থানায় কোনো অভিযোগ দেননি।

ঘটনার সত্যতা স্বীকার করে শহীদ মাস্টারের স্ত্রী বলেন, তার স্বামী একজন সরকারি স্কুলের শিক্ষক। তারা এ বিষয়ে থানায় কোনো মামলা করবেন না।

ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ কিংবা কোনো দ্বায়িত্বশীল কেউ বক্তব্য দিতে রাজি হননি।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!