ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ১১ জানুয়ারি ২০২৪
মোরেলগঞ্জে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঐ বাজারের মাঝের গলিতে এ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জানান। তবে কীভাবে এ অগ্নিকাণ্ড সূত্রপাত হয়েছে তা সুনিদিষ্টভাবে এখন জানা যায়নি।

Advertisement

পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- শহিদুল ইসলামের কাপড় ও লেপ-তোশকের দোকান, স্বপন হাওলাদার কাপড়ের দোকান, মোতালেবের কসমেটিক্সের দোকান, আয়নাল ময়রার মিষ্টির দোকান, সিদ্দিক শেখের মুদি দোকান, আল আমিন দর্জির কাপড়ের দোকান, কবিরের প্লাস্টিক সামগ্রীর দোকান, ইব্রাহিম দর্জির কাপড়ের দোকান, জিয়াদের সুতা জালের দোকান, বেল্লালের চা বিস্কুটের দোকান, আবু বক্করের কাপড়ের দোকান, লিটনের মাছের খাবার ও ফরহাদের কসমেটিক্সের দোকান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!