ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল দম্পতির সংসারেও নাকি আগুন ধরেছে। আস্তে আস্তে ছড়াচ্ছে সেই আগুন। ‘গ্ল্যামার গার্ল’ ক্যাটরিনার স্বামী ভিকি মানিয়ে নেয়ার চেষ্টা করছেন। তবে অশান্তি যেন বাড়ছেই। কখনও কখনও কথা বলাও বন্ধ হয়ে যায় এই দম্পতির।
সম্প্রতি নতুন সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এর প্রচারে এক সাংবাদিকের প্রশ্নে, অন্দরের কথা ফাঁস করে ফেলেন ক্যাট। হঠাৎই বলে ফেলেন, ভিকির সঙ্গে তার নিত্য ঝামেলার কথা। ক্যাটরিনা বলেন, লোকে আমাদের সোশাল মিডিয়ার ছবি দেখে ভাবে আমাদের দুজনের মধ্যে কত ভাব! কিন্তু কথায় কথায় আমাদের মধ্যে ঝগড়া লাগে। মুশকিল হল, আমি একাই কথা বলে যাই, ভিকি চুপ করে থাকে।
.png)
ক্যাটরিনা আরো বলেন, ভিকিকে কিছু জিজ্ঞাসা করলে, ভিকি বলে আমার উচ্চারণ বুঝতে পারছে না। তাই উত্তরও দিতে পারে না। ভিকির কাছে এমন কথা শোনার পর খুব হতাশ লাগে। আমি কথা বন্ধ করে দিই। তারপর নিজে থেকেই সব ঠিক হয়ে যায়।
ক্যাটরিনার এই কথাকে টেনেই গুঞ্জনপাড়ায় তুমুল শোরগোল। নিন্দুকরা বলছেন, ক্যাটরিনা হয়তো একেবারেই মানিয়ে নিতে পারছেন না কৌশল পরিবারে। আর সেই কারণেই এই ছোটোখাটো অশান্তি।
কিছুদিন আগেই ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্যাটকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এবার থ্রিলারধর্মী ‘মেরি ক্রিসমাস’-এ রহস্যের জাল বুনতে চলেছেন অভিনেত্রী। ২০২১ সালের ডিসেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা।