ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৮ জানুয়ারি ২০২৪
রাজশাহী আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে আসছে। ব্যবসায়ীরাও যে যার মতো মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন।

আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিণ পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। এ মার্কেটের দক্ষিণ পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ গ্যাস, বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকানপাট রয়েছে। এতে ঝুঁকি আরো বাড়ছে।

Advertisement

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এ কেএম মুরশেদ বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ৮টি ইউনিট কাজ করছিলো। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান চলছে।

এ মার্কেটটি অগ্নিনির্বাপণের জন্য খুবই ঝুকিপূর্ণ উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। ব্যবসায়ীদের তোপের মুখে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!