ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়েকে বিষ দিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০, ১১ জানুয়ারি ২০২৪
মেয়েকে বিষ দিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
ফাইল ফটো

বরিশালের মুলাদী উপজেলায় ১৩ বছরের মেয়ে মেহেনাজ আক্তারকে বিষপান করিয়ে হত্যার পরে আত্মহত্যার চেষ্টা করেছেন মা তাসলিমা বেগম।

বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার (১০ জানুয়ারি) সকালে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আবদুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ১৩ বছরের মেহেনাজ আক্তার ওই বাড়ির মো. মাহাবুব হাওলাদারের মেয়ে। 

অপরদিকে মা তাসলিমা বেগমকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

Advertisement

তাসলিমার স্বামী মো. মাহাবুব হাওলাদার জানান, পারিবারিক বিষয় নিয়ে সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তার। পরে তিনি কৃষিকাজে ক্ষেতে চলে যান। সকাল সোয়া ১০টার দিকে বাড়ির লোকজনের কাছে জানতে পারেন- বিষপানে তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে মেহেনাজের মৃত্যু হয়েছে। স্ত্রী তাসলিমাকে হাসপাতালে ভর্তি রয়েছে।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিলা সুখী জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাসলিমাকে  বরিশালে পাঠানো হয়েছে।

মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে স্বামী মাহাবুব হাওলাদারের সঙ্গে ঝগড়া হয় তাসলিমার। এরপর মাহাবুব কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলে সবার অজান্তে প্রথমে মেয়েকে বিষপান করিয়ে হত্যা করে নিজেও বিষপান করেন তাসলিমা।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে মেয়েটির মা হাসপাতালে চিকিৎসাধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!