তিনি বলেন, নগরের মুসলিম ইনস্টিটিউট কমপ্লেক্সকে ঘিরে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার ও তৎসংলগ্ন স্থাপনাগুলোর বিষয়ে সমাধানের পথ দ্রুততম সময়ে খুঁজে বের করতে হবে।
বুধবার নগীরর টাইগারপাসের চসিক কার্যালয়ে কমিটির সভায় রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেছেন।
.png)
এ সময় নতুন কেন্দ্রীয় শহিদ মিনারকে চারপাশ থেকে দৃশ্যমান করার বিষয়ে আপামর সংস্কৃতিজনের দাবির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের মতামত নেন মেয়র।
সভায় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব লুৎফুর রহমান, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলম খান, নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ প্রমুখ।