ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে বাড়িতে লাইটিং করতে গিয়ে প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ১০ জানুয়ারি ২০২৪
বিয়ে বাড়িতে লাইটিং করতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জ সদরের রামপালে বিয়ে বাড়িতে লাইটিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রামপাল ইউনিয়নের কালঞ্চি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত হৃদয় রঘুরামপুর এলাকার শাহ আলম মোল্লার ছেলে ও পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কালঞ্চি পাড়া এলাকায় একটি বিয়ে বাড়িতে লাইটিংয়ের কাজ করতে যান হৃদয়। সন্ধ্যায় একতলা বাড়িতে কাজের সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ওপর থেকে নিচে পড়ে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুবক হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!