বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এতে নেতৃত্ব দেন।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে জামজামি বাজার এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করায় মেসার্স মালিতা ফার্মেসিতে ১০ হাজার এবং আরেকটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
.png)