ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ১০ টন ভেজাল সার জব্দ, অর্ধলাখ টাকা জরিমানা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ৯ জানুয়ারি ২০২৪
নালিতাবাড়ীতে ১০ টন ভেজাল সার জব্দ, অর্ধলাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ীতে ১০ টন ভেজাল জিপসাম সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ সময় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল।

জানা যায়, চলমান বোরো আবাদে কৃষককে ঠকিয়ে ভেজাল ও নকল সার বিক্রি করে আসছিল একটি অসাধু চক্র। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

Advertisement

এতে মেসার্স জারা এগ্রো লিমিটেড নামে এক দোকানে প্রায় ১০ টন নকল ও ভেজাল জিপসাম সারসহ বেশকিছু ভেজাল পণ্য পাওয়া যায়। পরে ঐ প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!