ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ১০ জানুয়ারি ২০২৪
পাবনায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফাইল ফটো

পাবনা শহরে ফরিদ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা অ্যাডওয়ার্ড কলেজের সামনে অবস্থিত ফরিদ ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ফিলিং স্টেশনটিতে সন্ধ্যায় একটি লরি থেকে জ্বালানি আনলোড করার সময় হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় গোটা রাধানগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের পাবনার ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে আটঘরিয়ার একটি ও ঈশ্বরদীর গ্রিনসিটির আরো একটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরো বলেন, এখনই আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। আরো সময় লাগবে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!