ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্তান নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো নারীকে পরিবারে ফিরিয়ে দিল পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ১০ জানুয়ারি ২০২৪
সন্তান নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো নারীকে পরিবারে ফিরিয়ে দিল পুলিশ
ছবিতে সন্তানসহ রুমা

চট্টগ্রামের মীরসরাইয়ে দেড় বছরের সন্তানসহ রাস্তায় ঘুরে বেড়ানো এক নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঐ নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন।

মঙ্গলবার বাবা-মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়। ঐ নারীর নাম রুমা আক্তার। তিনি ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী এলাকার মোহাম্মদ ইয়াছিনের মেয়ে।

জানা যায়, গত কয়েকদিন ধরে মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ বাজারে বাচ্চা কোলে নিয়ে ঘুরছিলেন রুমা। তবে কারো সঙ্গে কথা বলেননি তিনি। শুধু বলছিলেন- ঢাকায় যাবো। এ অবস্থায় সন্তানসহ তাকে ছোট কমলদহ এলাকায় একজনের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়।

Advertisement

মীরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ঐ নারী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রচারের পর থানায় ছুটে আসেন রুমা আক্তারের বাবা-মা। রুমা তার বাবা-মাকে চিনতে পারেন। কয়েকদিন আগে কাউকে কিছু না বলে রুমা বাড়ি থেকে বেরিয়ে আসেন বলে জানান তারা। যাচাই-বাছাই শেষে দেড় বছর বয়সী সন্তানসহ তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!