মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে এসব মোবাইল ফোন হস্তান্তর করেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, সবাইকে পুরোনো ফোন কেনার বিষয়ে সতর্ক হতে হবে। কারণ এসব ফোনের সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। কারো ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন এবং সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখায় যোগাযোগ করুন। চাঁদপুর জেলা পুলিশের হারিয়ে যাওয়া ফোন উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
.png)
এ সময় ফোনের মালিকরা হারানো মোবাইল ফোন পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা চাঁদপুরের পুলিশ সুপার এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে ধন্যবাদ জানান।