ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ১০ জানুয়ারি ২০২৪
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিয়া খাতুন নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার তত্ত্বিপুর গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। মৃত সাদিয়া সাতক্ষীরার তালা উপজেলার শালিখা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। তার বাবা উপজেলার তত্ত্বিপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকালে ইটভাটার পাশে খেলা করছিল শিশু সাদিয়া। এ সময় সেখান দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন তত্ত্বিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সম্রাট হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!