ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ৬ জানুয়ারি ২০২৪
রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু সরদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে রাণীনগর উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রঞ্জু সরদার গোনা মধ্যপাড়া গ্রামের মনির উদ্দীন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য দুপুরে বাড়ির পাশের পুকুরে মোটর সেট করছিলেন রঞ্জু। এ সময় মোটরে বিদ্যুৎ সংযোগ দিলেও পানি উঠছিল না। পরে বিদ্যুতের তার চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় রঞ্জুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু নামে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!