ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ২ জানুয়ারি ২০২৪
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাইল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট বাজারে এ ঘটনা ঘটে। মৃত ইসরাইল হোসেন ঐ গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাওট বাজারে ইসরাইলের বাবার চায়ের দোকান আছে। সেখানে মাঝেমধ্যে ইসরাইল বাবাকে কাজে সাহায্য করতেন। মঙ্গলবার সকালে ঐ দোকানে বৈদ্যুতিক তার সংযোগ দিতে যান ইসরাইল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দী বাজারের একটি ক্লিনিকে নেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে ইসরাইলের মৃত্যু হয়।

Advertisement

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!