ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে কৃষকের ফসল কেটে নিল দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ৮ জানুয়ারি ২০২৪
রাতের আঁধারে কৃষকের ফসল কেটে নিল দুর্বৃত্তরা
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউপির যতারপুর গ্রামে রাতের আঁধারে কৃষকের ক্ষেতের পেঁপে ও কলার কাধি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে কােনো এক সময় যতারপুর গ্রামের জাহাঙ্গীর হােসেনের জমির ফসল কেটে নেয়ার এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর হােসেন জানান, ১ বিঘা ১২ কাঠা জমির পেঁপে গাছ ও ১৬ কাঠা জমির কলার কাঁধি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমার সঙ্গে কারো কােনো শক্রতা ছিল না। তারপরও কেন যে এমন ক্ষতি করলাে বুঝে উঠতে পারছি না। মুজিবনগর থানায় একটি অভিযােগ করার সিদ্ধান্ত নিচ্ছি।

Advertisement

মহাজনপুর ইউপির সাবেক সদস্য সাজমত আলী ফসল কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজিবনগর থানার ওসি উজ্জ্বল দত্ত জানান, ফসল কাটার বিষয়টি শুনেছি। এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযােগ পেলে তদন্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!