রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনকে অবাধ-সুষ্ঠু করতে পুরো জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১২ প্লাটুন বিজিবি, র্যাবের ৮টি টহল টিম, পুলিশ বাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যরা কাজ করছেন। এ জেলার ৪টি আসনে ১৪ লাখ ৯৬ হাজার ৯৫৬ জন ভোটার রয়েছেন।
এরমধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ২ লাখ ৬১ হাজার ৭৯৩, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ৪ লাখ ৫১ হাজার ৪২৬, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৩ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ৩ লাখ ৭৯ হাজার ৬৩৪ জন ভোটার রয়েছেন।
.png)
লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, ভোটকেন্দ্রে কোনো অনিয়ম করতে দেওয়া হবে না। প্রিসাইডিং কর্মকর্তাকে কঠোর বার্তা দেওয়া রয়েছে। ভোটগ্রহণের প্রত্যেকটি কক্ষ পর্যবেক্ষণে থাকবেন তিনি।