বুধবার দুপুরে দুর্ঘটনাস্থলের ১০০ গজ দূর থেকে নিখোঁজ তিনজনের লাশ করা হয়। এর আগে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ডিক্রিরচরের গুদারাঘাটে এ দুর্ঘটনা ঘটে। তিনদিন ধরে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দলের পাশাপাশি কোস্টগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালায়।
মৃতরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার নূর ইসলামের ছেলে মো. বাবুল মিয়া, পুরান গোগনগর এলাকার মতি মিয়ার ছেলে সেলিম এবং একই এলাকার মানিক মিয়ার ছেলে জালাল মিয়া।
.png)
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের নৌ-নিট্রা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির সময় আনুমানিক ১৫-২০ জন যাত্রী ছিলেন। অধিকাংশ যাত্রী সাঁতরিয়ে উপরে উঠতে পারলেও তিন যাত্রী এখনো নিখোঁজ ছিলেন।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে দুর্ঘটনাস্থলের ১০০ গজ দূর থেকে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজদের স্বজনরা লাশ শনাক্ত করেছেন।